Homeচট্টগ্রামচট্টগ্রাম মহানগর যুবলীগের কমিটি ঘোষণা

চট্টগ্রাম মহানগর যুবলীগের কমিটি ঘোষণা

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম মহানগর ও সিরাজগঞ্জ জেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের যৌথ স্বাক্ষরে এই দুই কমিটির ঘোষণা করা হয়।

মঙ্গলবার (১৩ জুন) সন্ধ্যায় সংগঠনের উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মো. মাহামুদুল হক সুমন চৌধুরীকে সভাপতি এবং মো. দিদারুল আলমকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য চট্টগ্রাম মহানগর শাখা আওয়ামী যুবলীগের ১৩১ সদস্যের মধ্যে ৪০ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।

অন্যদিকে সিরাজগঞ্জ জেলা যুবলীগে মো. রাশেদ ইউসুফ জুয়েলকে আহ্বায়ক ও মো. হাসান, মো. চঞ্চল, সঞ্জয় কুমার সাহা, মো. আলহাজ্ব সরকারকে যুগ্ম-আহ্বায়ক করে আগামী ৯০ দিনের জন্য ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৩০ মে অনুষ্ঠিত সম্মেলনের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য চট্টগ্রাম মহানগর শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়। উক্ত কমিটির শূন্য পদসমূহ পূরণ করে আগামী ৬০ দিনের মধ্যে কেন্দ্রের অনুমোদনের জন্য জমা দেওয়ায় নির্দেশ প্রদান করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়