Homeমুল পাতাচবির হীরকজয়ন্তী উদযাপনে প্রাক্তন শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান উপাচার্যের

চবির হীরকজয়ন্তী উদযাপনে প্রাক্তন শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান উপাচার্যের

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরকজয়ন্তী উদযাপন সফল ও স্মরণীয় করে তুলতে প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগ ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান।

রোববার (৯ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টায় চিটাগাং ক্লাব লিমিটেড (সিসি উইং) এ অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এলামনাইদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাকসুর সাবেক ভিপি এস.এম. ফজলুল হক।
সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উদযাপনকে কেন্দ্র করে প্রাক্তন শিক্ষার্থীদের বিভিন্ন পরামর্শ, প্রত্যাশা ও মতামত তুলে ধরা হয়। বিশ্ববিদ্যালয়ের ছয় দশকের গৌরবময় পথচলা, অর্জন ও ঐতিহ্যকে যথাযথভাবে তুলে ধরতে প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও বর্তমান শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় বক্তব্য দেন চাকসুর সাবেক ভিপি মাজহারুল হক শাহ চৌধুরী, বিজিএমইএ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ওবায়দুল করিম, বিজিসি ট্রাস্ট ইউভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া, সিনেট সদস্য শ. ম. নজরুল ইসলাম, ইকরামুল করিম, এম এস নজরুল, জনাব ইয়ামিন,জনাব কামাল উদ্দিন, অধ্যাপক ইউনুস চৌধুরী, সাবেক চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড.কামাল উদ্দিন, প্রফেসর ড. শাহাদাত হোসেন, প্রফেসর ড.জহুরুল আলম,প্রফেসর জাহিদুর রহমান চৌধুরী, প্রফেসর ড.চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান,অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুসরাত সুলতানা, জাকির হোসেন, সালাহউদ্দিন মো. রেজা, মো. মহিউদ্দিন বাদল,এম আর চৌধুরী মিল্টন, সহযোগী অধ্যাপক এ.জি.এম. নিয়াজ উদ্দিন,আসিফ চৌধুরী, এডভোকেট ফেরদৌস মোরশেদ খান,নওরিন করিম, সহযোগী অধ্যাপক সঞ্চিতা এবং জনাব শাহজাহান সাজু প্রমুখ। এসময় বিভিন্ন ব্যাচের প্রতিনিধি ও এলামনাইরা উপস্থিত ছিলেন।

বক্তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উদযাপনকে প্রাণবন্ত ও অর্থবহ করে তুলতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, সুনাম ও অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ ও সম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়