Homeমুল পাতাতিন দফা দাবিতে এবার আন্দোলনে চিকিৎসকরা

তিন দফা দাবিতে এবার আন্দোলনে চিকিৎসকরা

প্রাইম ভিশন ডেস্ক »

তিন দফা দাবিতে ‘মার্চ টু বিএমডিসি’ কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন চিকিৎসকরা। বুধবার বেলা ১১ টা থেকে ‘সাধারণ চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থী সমাজ’ ব্যানারে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন। এ সময় তারা বিএমডিসি কর্মকর্তাদের অপসারণও দাবি করেন।

বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক ম্যাটস, ডিএমএফ, এলএমএফ পাস করা মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের ‘ডিপ্লোমা মেডিকেল প্র্যাকটিশনার’ হিসেবে বিবেচিত করার প্রতিবাদ জানান আন্দোলনকারীরা।

চিকিৎসকদের দাবিগুলো হলো- ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি ছাড়া অন্য কেউ যেন ডাক্তার পদরি ব্যবহার করতে না পারে তা নিশ্চিত; মেডিকেল চিকিৎসা ডিপ্লোমাধারীদের পরিচিতি বিএমডিসি আইন মোতাবেক মেডিকেল সহকারী হিসেবে নিশ্চিত এবং মেডিকেল সহকারীদের জন্য নির্ধারিত ৭৩টি ওষুধের বাইরে প্রেসক্রিপশনকারীদের বিরুদ্ধে বিএমডিসি আইন মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়