প্রাইম ভিশন ডেস্ক »
হলিউডের পাওয়ার কাপল হিসেবে পরিচিত অভিনেতা দম্পতি বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ। কয়েক মাস ধরে গুঞ্জন, সংসার ভাঙছে তাদের। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হল। ২০২২ সালের জুলাই মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার দুই বছরের মাথায় বিচ্ছেদের আবেদন করেছিলেন লোপেজ।
মঙ্গলবার (২০ আগস্ট) লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্টে এ আবেদন করেন তিনি। সরকারি নথিতে বিচ্ছেদের তারিখ ২৬ এপ্রিল হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
২০০৩ সালে তাদের মধ্যে ‘ক্রাইম ক্যাপার গিগলি’ নামক সিনেমার শ্যুটিং চলাকালে মধুর সখ্যতা গড়ে উঠেছিল। তখন তারা একত্রে সংসার শুরু করার কথাও ভেবেছিলেন। কিন্তু তা আর বাস্তবায়িত হয়নি, বরং এক বছরের মাথায় ২০০৪ সালে সম্পর্ক ছিন্ন হয়। প্রায় ২ দশক পর তারা পুনরায় নিজেদের মধ্যে বোঝাপড়া শেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে এবারও তাদের সম্পর্ক বেশিদিন টিকলো না।
এর আগে জোড়া অস্কারজয়ী অভিনেতা বেন অ্যাফ্লেক অভিনেত্রী জেনিফার গার্নারের সাথে সংসার পেতেছিলেন। সেই ঘরে তার ৩ সন্তান ছিল। গার্নারের সঙ্গে তিনি ২০০১ সালে বিয়ে করেন এবং ২০১৫ সালে তাদের বিচ্ছেদ হয়। জেনিফার লোপেজ ছিলেন তার ২য় স্ত্রী।
২০২২ সালের জুলাই মাসে লাস ভেগাসে বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজের প্রথম বিয়ের অনুষ্ঠান হয়। এরপর ২০২২ সালের অগস্টে তাদের দ্বিতীয়বার অনুষ্ঠানে আয়োজন হয়েছিল জর্জিয়ায়। ২০ অগস্ট এ দু’জন আবারও বিয়ের একটি অনুষ্ঠান করেন।
অন্যদিকে এই দফায় লোপেজের ৪র্থ বিবাহবিচ্ছেদ হতে চলেছে। তার প্রথম স্বামী ছিলেন ওজানি নোয়া, যার সঙ্গে তিনি ১৯৯৭-৯৮ সাল পর্যন্ত সংসার করেন। তারপর ২০০১ খেকে ২০০৩ সাল অবধি ছিলেন ব্যাক-আপ ডান্সার ক্রিস জুডের সঙ্গে। এরপর গায়ক মার্ক অ্যান্টনি সঙ্গে তিনি সংসার শুরু করেন ২০০৪ সালে। সেই ঘরে তার যমজ সন্তান রয়েছে। তবে অবশেষে ২০১৪ সালে সেই সংসারেও ভাঙন ধরে।


