Homeমুল পাতাতৌসিফ-পায়েল হানিমুনে !

তৌসিফ-পায়েল হানিমুনে !

প্রাইম ভিশন ডেস্ক »

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রী তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। এই জুটির বিশেষ নাটক ‘বউ বোঝে না’ মাস দশেক আগেই মুক্তি পেয়েছে। সিএমভির ব্যানারে মাসরিকুল আলমের এই নাটকটি এর মধ্যে প্রায় দুই কোটি ভিউ পেয়েছে শুধু ইউটিউবের একটি চ্যানেলে।

সোহাইল রহমানের চিত্রনাট্যে যেখানে দেখা গেছে দু’জন মানুষের বিয়ের আনুষ্ঠানিকতা আর একটি আজব স্বপ্ন।

এর দশ মাসের মাথায় ফের একই টিম হাজির হচ্ছে তাদের নতুন গল্প নিয়ে। ‘বউ বোঝে না-২’ নামের এই নাটকে দেখা যাবে তৌসিফ-পায়েলের হানিমুনের গল্প।

নির্মাতা মাসরিকুল জানান, প্রথম গল্প থেকে দর্শকদের দারুণ সাড়া পাওয়ার সূত্র ধরে আবারও তারা একই পাত্র-পাত্রী নিয়ে নির্মাণ করেছেন নতুন গল্প।

প্রত্যাশা করছেন, এবারও দর্শকরা মুগ্ধ হবে নতুন দম্পতির হানিমুন জটিলতা দেখে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়