Homeখেলাধুলাফের বাংলাদেশের কোচ হাতুরুসিংহে

ফের বাংলাদেশের কোচ হাতুরুসিংহে

প্রাইম ভিশন ডেস্ক »

গত কয়েক সপ্তাহ ধরেই গুঞ্জন ছিল প্রধান কোচ হিসেবে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন চন্ডিকা হাতুরুসিংহে। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হয়েছে। আগামী দুই বছরের জন্য তিন ফরম্যাটের ক্রিকেটেই বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন এই লঙ্কান।

এ তথ্য নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আমরা হাতুরুসিংহেকে ৩ ফরম্যাটের কোচ হিসেবে নিয়োগ দিয়েছি। অন্তত ২ বছর সে জাতীয় দলের সাথে কাজ করবে।’

এর আগেও বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন হাতুরু। তাই এই পদে দ্বিতীয়বারের মতো দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। গত ২০১৪ সালের মে মাসে প্রথমবারের মতো বাংলাদেশের কোচের দায়িত্ব পেয়েছিলেন তিনি। প্রথম মেয়াদে তিনি স্থায়ী হয়েছিলেন প্রায় ৩ বছর।

এদিকে সর্বশেষ সাদা এবং লাল বলে ভিন্ন ভিন্ন প্রধান কোচের তত্ত্বে ছিল বিসিবি। তবে এবার সেখানেও এসেছে পরিবর্তন। মূলত হাতুরুর চাওয়াতেই আবারও তিন ফরম্যাটের ক্রিকেটে একই কোচের তত্ত্বে ফিরে যাচ্ছে বাংলাদেশ। এ প্রসঙ্গে পাপন বলেন, ‘আমরা একজন সহকারী কোচও নিয়োগ দিব, এই তালিকায় ৫জন আছে। এর মাঝে উপমহাদেশের ৩জন। তারা ২৫ তারিখের মাঝে দেশে এসে সাক্ষাৎকার দিবে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়