Homeএই মুহুর্তেহাটহাজারীতে নবম শ্রেণির শিক্ষার্থী নিহত

হাটহাজারীতে নবম শ্রেণির শিক্ষার্থী নিহত

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভায় সহপাঠী বন্ধুদের সঙ্গে মারামারিতে মো. তানবির (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত তানবির পৌরসভার ১ নং ওয়ার্ডের মুন্সিপাড়ার সুলতান আহম্মদ বাড়ির আবদুল বারেকের পুত্র। হাটহাজারী পৌরসভার আলিপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরের দিকে পৌরসভার আলীপুর এলাকার ধোপার দীঘির পাড়স্থ পুরাতন পৌরসভা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারের সূত্র জানায়, চলতি ১৫ অক্টোবর স্থানীয় বাজারে স্কুলছাত্রদের দুটি পক্ষের মধ্যে মারামারি হয়েছিল। নিহত তানভীরসহ কয়েকজন সেদিন এ মারামারি থামাতে যায়। এ সময় একটি পক্ষের সঙ্গে তানভীরের তর্কাতর্কি হয়। এর জেরে দুপুরে স্কুলের টিফিনের ছুটিতে তানভীর স্কুল থেকে বের হলে ১০ থেকে ১২ জন তাকে মারধর করে। এরপর স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে চট্টগ্রাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই সন্ধ্যায় তার মৃত্যু হয়।

জানতে চাইলে আলিপুর রহমানিয়া স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, কিছুদিন আগে স্কুলে কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সৃষ্ট বিরোধ মেটানোর চেষ্টায় তানভীর অংশ নেয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে একপক্ষ তানভীরে

স্থানীয় বেশ কযেকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, বহিরাগত কয়েকজন কিশোর স্কুলের ছাত্রদের ওপর হামলা চালালে ওই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী তানবির গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া জানান, আমি বর্তমানে ঘটনাস্থলে আছি, বিষয়টি তদন্ত করে দেখছি। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়