Saturday, July 4, 2026
spot_img
Homeমুল পাতাসরকারি মাধ্যমিকে লটারির ফল জানা যাবে যেভাবে

সরকারি মাধ্যমিকে লটারির ফল জানা যাবে যেভাবে

প্রাইম ভিশন ডেস্ক »

২০২৩ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে আজ সোমবার। ‘আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট’ মিলনায়তনে ভর্তির ডিজিটাল লটারির উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ ও টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম হাবিবুর রহমান।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের চাহিদা অনুযায়ী দেশব্যাপী সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য অনলাইনভিত্তিক ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করতে একটি ডায়নামিক সফটওয়্যার ডেভেলপমেন্ট করা হয়, যার মাধ্যমে মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা অনুসরণ করে স্বচ্ছ ও নির্ভুল প্রক্রিয়ায় ভর্তির জন্য শিক্ষার্থীদের নির্বাচন করা হয়েছে।

এ প্রক্রিয়ায় মোট ৩ হাজার ৩৯২ প্রতিষ্ঠান সংযুক্ত হয়েছে। এর মধ্যে ৫৪০টি সরকারি ও ২ হাজার ৮৫২টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। সব মিলিয়ে ৯ লাখ ১২ হাজার ৬৪৪টি আবেদন নেওয়া হয়েছে।

জানা গেছে, দুটি পদ্ধতিতে ভর্তিসংক্রান্ত ফলাফল পাওয়া যাবে। যে কোনো টেলিটক মোবাইল নম্বর থেকে GSA<space>RESULT <space>USERID লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া অনলাইনে ফলাফল পেতে https://gsa.teletalk.com.bd ওয়েবসাইটে ব্রাউজ করতে হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়