Homeমুল পাতাকারিতাসের সেবামূলক কার্যক্রমের প্রশংসা করলেন শিক্ষা উপমন্ত্রী

কারিতাসের সেবামূলক কার্যক্রমের প্রশংসা করলেন শিক্ষা উপমন্ত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

বড়দিন হচ্ছে যীশু খ্রিস্টের জন্মদিন। এ দিনটিকে ঘিরে সকলের মধ্যেই উৎসাহ, উচ্ছাস, আগ্রহ ও প্রস্তুতি চলতে থাকে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় একটি উৎসব হল বড়দিন। বড়দিনের আনন্দ শুধু খ্রিস্ট ধর্মের অনুসারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনা এ আনন্দের ছোঁয়া লাগে সকল বিশ্ববাসীর মধ্যে। আজ খ্রিস্টাব্দ মট্স ইনস্টিটিউট অব টেকনোলজি পরিবারের সকল সদস্যদের নিয়ে বড়দিনের আনন্দকে ঘিরে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন এবং বড়দিনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

তিনি বঙ্গবন্ধুর আদর্শের কথা বলেন এবং সেই সাথে প্রধানমন্ত্রীর টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের সাথে সম্পৃক্ত শিক্ষার কথা বলেন। তিনি মট্স তথা কারিতাস বাংলাদেশের সেবামূলক কার্যক্রমের ভূয়ষী প্রশংসা করেন এবং এই ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। মট্স পরিচালিত বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কার্যক্রমকে বর্তমান সক্ষমতার সাথে পরিচালনার পাশাপাশি উচ্চ শিক্ষার কথা বলেন। মট্স এ ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের পরবর্তী ধাপ বিএসসি ইঞ্জিনিয়ারিং চালু করার ক্ষেত্রে সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানান।

সেই সাথে বড়দিনের আনন্দময় স্মৃতিচারণ করেন। উক্ত অনুষ্ঠানে মহামান্য কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও, সিএসসি গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের আনন্দকে আরও বাড়িয়ে তুলেছেন। তিনি বাংলাদেশের কাথলিক মন্ডলীর স্বপ্ন বাস্তবায়নে সেবার মাধ্যমে মানুষের সার্বিক কল্যাণের কথা বলেন।

তিনি বড়দিনের মাহাত্ম শান্তি, ক্ষমা, মিলন ও আনন্দের কথা বলেন এবং সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কারিতাস বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ফাদার প্রশান্ত টি. রিবেরু। তিনি বড়দিনের মমার্থ উল্লেখ করেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মট্স পরিচালক মি. জেমস্ গোমেজ। তিনি মাননীয় উপ মন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মট্স পরিদর্শনের জন্য। তিনি আগত অতিথিবৃন্দ এবং উপস্থিত সকলকে বড়দিনের শুভেচ্ছা জানান। আরও উপস্থিত ছিলেন কোর দি জুট ওয়াকর্স এর পরিচালক শিশির আঞ্জেলো রোজারিওসহ আরও অতিথিবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন মট্স’র ঊর্ধ্বতন ব্যবস্থাপকবৃন্দ, ব্যবস্থাপক এবং মট্স’র সকল কর্মীগণ। কেক কাটা ও কীর্তনের মাধ্যমে অনুষ্ঠানটি আরও আনন্দময় হয়ে উঠেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়