Homeমুল পাতাকারামুক্ত হলেন মুফতি কাজী ইব্রাহিম

কারামুক্ত হলেন মুফতি কাজী ইব্রাহিম

প্রাইম ভিশন ডেস্ক »

কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কারামুক্ত হন তিনি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কাজী ইব্রাহিমের আইনজীবী শওকত উল্লাহ চৌধুরী।

এর আগে গত মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার আইনজীবী মোহাম্মদপুর ও শেরেবাংলা নগর থানার পৃথক দুই মামলায় প্রডাকশন ওয়ারেন্ট (পিডাব্লিউ) প্রত্যাহারের আবেদন করেন।

গত মঙ্গলবার শুনানি শেষে শেরেবাংলা নগর থানার মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম ও মোহাম্মদপুর থানার মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ সিদ্দিকী আবেদন মঞ্জুর করেন। এ দুই মামলায় তিনি জামিনে ছিলেন। কারাগারে আটক থাকায় এ মামলায় পিডাব্লিউ ছিল।

এদিকে, গত সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম জুলফিকারের আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দোষ স্বীকার করেন কাজী ইব্রাহিম। দোষ স্বীকার করে ক্ষমাপ্রার্থনা করায় মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম গ্রেপ্তারের পর থেকে এ পর্যন্ত যে কারাভোগ করেছেন, তা সাজা হিসেবে নেন আদালত।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়