Homeমুল পাতাফল নাকি ফলের রস, কোনটা বেশি উপকারী?

ফল নাকি ফলের রস, কোনটা বেশি উপকারী?

প্রাইম ভিশন ডেস্ক »

ফল আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। ফলে রয়েছে অনেক পুষ্টিগুণ। চিকিৎসকরাও নিয়মিত ফল খাওয়ার পরামর্শ দেন। তবে ফল বেশি পুষ্টিকর নাকি ফলের রস? এ নিয়ে বিতর্কের শেষ নেই। অনেকে মনে করেন ফলের রসেই রয়েছে পুরো একটা ফলের গুণ। চলুন জেনে নেই উপকারের দিক থেকে কোনটা কম, কোনটা বেশি?

আস্ত ফল খাওয়ার উপকারিতা: আস্ত ফলে প্রচুর ফাইবার থাকে, যা হজম, ওজন নিয়ন্ত্রণ এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। তাছাড়া, আস্ত ফলে রয়েছে ভিটামিন, ক্যালশিয়াম, পটাশিয়াম, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটোকেমিক্যাল। এগুলো রক্তচাপ ও কোলেস্টেরল কমায়। ক্যান্সার, হার্টের সমস্যা কমায়। রোজ পরিমিত পরিমাণে ফল খেলে স্থূলতা এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি অনেকটাই কমে।

ওজন কমানোর জন্য ফল: শরীরের ওজন কমাতে হলে ডায়েটে অবশ্যই রাখতে হবে ফলমূল ও শাকসবজি। ফলে ক্যালোরি কম এবং ফাইবার উপাদান খুব বেশি। যে কারণে অল্পেতেই আমাদের পেট ভরে যায়। বেরি, আপেল, নাশপাতি, আঙুর এবং সাইট্রাস ফলগুলো ওজন কমাতে সবচেয়ে বেশি কার্যকর!

ফলের রসের উপকারিতা ও ক্ষতিকর দিক: ফল খাওয়ার অত্যন্ত সুবিধাজনক উপায় ফলের রস। তবে, ফলের রসে আস্ত ফলের তুলনায় ফাইবার অনেকটাই কম থাকে। ফল থেকে রস বের করে নিলে ভিটামিন ও পটাসিয়াম নষ্ট হয়ে যায়। তাছাড়া, ফলের রসে পুষ্টি ও অ্যান্টি-অক্সিডেন্ট কম এবং চিনি ও ক্যালোরি অনেক বেশি থাকতে পারে। বিশেষ করে, প্যাকেট জাত ফলের রস একেবারেই ভালো নয়।

ওজন কমানোর জন্য ফলের রস পান করা উচিত: ফলের রস অত্যন্ত স্বাস্থ্যকর বলেই মনে করা হয়, তবে জুস ওজন কমাতে সহায়তা করে, এ ব্যাপারে এখনো কোনো গবেষণা হয়নি। ফলের রস ওজন কমানোর জন্য কার্যকর নাও হতে পারে। আস্ত ফল খাওয়ার পরিবর্তে জুস পান করলে শরীরে বেশি ক্যালোরি যেতে পারে। ফলে ওজন কমানো আরো কঠিন হয়ে ওঠে।

আস্ত ফল নাকি ফলের রস?

ফল এবং ফলের রস উভয়ই ভালো। তবে, ফলের রসের চেয়ে আস্ত ফল খাওয়াই বেশি স্বাস্থ্যকর, এমনটাই মত পুষ্টিবিদদের। আস্ত ফল আপনার শরীরে যে উপকার করবে, ফলের রস সেই পরিমাণ উপকার করতে পারবে না। ফলের রসে ফাইবারের পরিমাণ কম থাকে। আর, ফলের রসের উচ্চ গ্লাইসেমিক ইনডেক্সের কারণে তা বেশি দ্রুত শরীরে চলে যায়। তাই পুরো ফল খাওয়াই বেশি ভালো। আস্ত ফলের গ্লাইসেমিক ইনডেক্স তার রসের চেয়ে অনেক কম। এছাড়া, আস্ত ফল খুব সহজেই হজম হয়। এতে থাকে ফ্রুকটোজ, গ্লুকোজ ও লেভ্যুলোজ। বিভিন্ন রোগ প্রতিরোধ করতে এবং ওজন কমাতে সাহায্য করে আস্ত ফল।

সূত্র: বোল্ডস্কাই

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়