রবিবার, মে ১০, ২০২৬
spot_img
Homeবাণিজ্যঅনলাইনে ঘোষণা দিয়ে আনা যাবে ডলার

অনলাইনে ঘোষণা দিয়ে আনা যাবে ডলার

প্রাইম ভিশন ডেস্ক »

বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়া সেবার বিনিময়ে পাওয়া ডলার দেশে আনতে কাগজের ফরম পূরণ (ফরম-সি নামে পরিচিত) করতে হবে না। ইলেকট্রনিক উপায়ে অনলাইনে ঘোষণা দিয়ে এসব অর্থ দেশে আনা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করে দেশের কার্যরত সকল ব্যাংকে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়, ইন্টারনেট ব্যাংকিং ‌ব্যবস্থায় ‌‍‌‘অ্যাপ’ ভিত্তিতে রেমিট্যান্স আনতে অনলাইনে ঘোষণা দিয়ে লেনদেন করা যাবে। পরে ইলেকট্রনিকভাবে ঘোষণার প্রিন্ট করা ফরম ৩০ দিনের মধ্যে গ্রাহকের সই নিলেই হবে। এতদিন ফরম পূরণ করে সরাসরি জমা দেওয়ার পর বৈদেশিক মুদ্রা আনতে হতো।

এতে আরও বলা হয়, সেবাদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে অর্থ না এসে যদি ওই আয় অন্য কোনো ব্যাংক হিসাবে আসে তাহলে ব্যাংক বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস সিস্টেমের মাধ্যমে গ্রাহকের ব্যাংককে স্থানান্তর করতে পারবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়