প্রাইম ভিশন ডেস্ক »
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারে গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। আজ বুধবার দুপুর পৌনে ১২টার দিকে কম্পিউটারের বোতাম চেপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পরীক্ষার ফল প্রকাশ করেন।
বেলা সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় তার সঙ্গে ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। পরে বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন দিয়ে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল বিবরণী (রেজাল্ট শিট) ডাউনলোড করা যাচ্ছে।
আর www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে ক্লিক করে রোল ও নিবন্ধন (রেজিস্ট্রেশন) নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করা যাচ্ছে।


