Homeএই মুহুর্তেএইচএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদন করবেন যেভাবে

এইচএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদন করবেন যেভাবে

প্রাইম ভিশন ডেস্ক »

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল নিয়ে যাদের অসন্তোষ রয়েছে, তারা আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি জানিয়েছে, টেলিটক প্রি-পেইড নম্বর থেকে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য ১২৫ টাকা হারে চার্জ কাটা হবে। যেসব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে, সেসব বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদন করলে ২৫০ টাকা ফি কাটা হবে।

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

ফিরতি এসএমএসে কত টাকা কাটা হবে তা জানিয়ে একটি পিন নম্বর দেয়া হবে। সম্মত থাকলে ম্যাসেজ অপশনে গিয়ে RSC Yes লিখে পিন নম্বর ও যোগাযোগের জন্য যেকোনো মোবাইল অপারেটরের একটি নম্বর দিয়ে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

এসএমএসের মাধ্যমে একাধিক বিষয়ের ফল পুনঃনিরীক্ষণের আবেদন একবারে করা যাবে। সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোড আলাদা করে লিখতে হবে।

পুনঃনিরীক্ষণের ফলাফল শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে জানিয়ে দেয়া হবে। এ ছাড়া আবেদনকারীদের মোবাইলেও এসএমএস করে ফল জানিয়ে দেয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়