Homeমুল পাতাঅবসরের ঘোষণা নয়নতারার

অবসরের ঘোষণা নয়নতারার

প্রাইম ভিশন ডেস্ক »

গেল বছরের জুনে ধুমধাম করে পরিচালক ভিগনেশ শিভানকে বিয়ে করেছিলেন দক্ষিণী সিনেমার সুপারস্টার নয়নতারা। এরপর একই বছরের অক্টোবর মাসে সারোগেসির সাহায্যে মা হয়েছিলেন। কিন্তু মা হওয়ার পরপরই কাজের জগতে ফিরে এসেছিলেন তিনি। অ্যাটলির ‘জওয়ান’ ছবির শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন এই নায়িকা। এই ছবির মাধ্যমে তার বলিউডে অভিষেক হতে চলেছে।

কিন্তু শোনা গেছে, বলিউডে অভিষেক হওয়ার আগেই অবসরে যাচ্ছেন এই নায়িকা। ক্যারিয়ারের প্রথম হিন্দি ছবিতে তিনি জুটি বাঁধছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে। তাই ছবিটিকে ঘিরে আসমুদ্র হিমাচলে উত্তেজনা তুঙ্গে।

এদিকে জোর গুঞ্জন যে ‘জওয়ান’-ই নয়নতারার ক্যারিয়ারের শেষ ছবি হবে। এরপর তিনি অভিনয়জীবন থেকে বিদায় নেবেন। এর কারণ নাকি মাতৃত্ব। দুই সন্তানকেই এখন সময় দিতে চান দক্ষিণের এই লেডি সুপারস্টার। নিজেকে পুরোদস্তর সংসারী করে তুলতে চান নয়নতারা। তবে এর পাশাপাশি স্বামী ভিগনেশের ব্যবসার কাজ তিনি সামলাবেন বলে জানা গেছে।

ভিগনেশের প্রযোজনা সংস্থার দেখভালেও তিনি নিজেকে ব্যস্ত রাখবেন। নয়নতারা তার স্বামীর প্রযোজনা সংস্থা রাউডি পিকচার্সের যৌথ মালিক। নয়নতারার অভিনয়জীবন থেকে দূরে চলে যাওয়ার খবরে তাঁর হাজার হাজার ভক্ত কষ্ট পাচ্ছেন, এ কথা বলাই যায়। তবে এ ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেননি এই দক্ষিণি রূপসী। নয়নতারাকে শেষ বার দেখা গিয়েছিল অশ্বিন সারভানন পরিচালিত ‘কানেক্ট’ ছবিতে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়