Wednesday, July 1, 2026
spot_img
Homeএই মুহুর্তেভূমিকম্পের সংবাদ প্রকাশ, তুরস্কে সাংবাদিক আটক

ভূমিকম্পের সংবাদ প্রকাশ, তুরস্কে সাংবাদিক আটক

প্রাইম ভিশন ডেস্ক »

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের সংবাদ প্রকাশ ও এসব ঘটনা নিয়ে মতামত দেওয়ায় সাংবাদিক ও রাজনৈতিক আলোচকদের আটক করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে ‘ভুয়া খবর’ ছড়ানোর তদন্ত করা হচ্ছে। কোনো কোনো সাংবাদিককে হয়রানি এবং সংবাদ প্রকাশ করা থেকে বিরত রাখা হয়েছে। এ খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি নিউজ।

৬ ফেব্রুয়ারি ভূমিকম্পের দিন সংবাদ প্রকাশ করেছিলেন ফ্রিল্যান্স সাংবাদিক মির আলী কোসের। ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে প্রায় ২০০ মাইল দূরে ছিল তাঁর অবস্থান। ভয়াবহ সংবাদ শুনে তিনি ক্ষতিগ্রস্ত এলাকায় যান এবং ধ্বংসস্তূপের নিচে বেঁচে থাকা ব্যক্তিদের সাক্ষাৎকার নেন।

উদ্ধারকারী ও ধ্বংসস্তূপের নিচে বেঁচে থাকা মানুষের গল্প সংগ্রহ করে টুইটারে পোস্ট করে মানুষকে জানিয়েছেন কোসের। কিন্তু সাংবাদিক মির আলী কোসেরের বিরুদ্ধে ‘ভুয়া খবর’ ছড়ানোর অভিযোগ করা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তাঁর।

৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত দুই দেশে অন্তত ৫০ হাজার মানুষ নিহত হয়েছে। তুরস্কে ভূমিকম্প নিয়ে যাঁরা প্রতিবেদন বা মন্তব্য করেছেন, তাঁদের বিরুদ্ধে তদন্ত চলছে—এমন অন্তত চার সাংবাদিকের মধ্যে মির আলী কোসের একজন। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক ও হয়রানি করা হয়েছে, এমনকি তাঁদের সংবাদ প্রকাশ করা থেকে বিরত রাখা হয়েছে। তবে তুরস্কের কর্তৃপক্ষ আটকের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়