Homeএই মুহুর্তেপুকুর ভরাটের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা

পুকুর ভরাটের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা

প্রাইম ভিশন ডেস্ক »

হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে একটি পুকুর ভরাটের অভিযোগে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর আলোকে এ অর্থদণ্ড আরোপ করেন।

মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকা থেকে মুঠোফোনে ইউএনওর কাছে বেশ কয়েকটি অভিযোগ আসে। সে প্রেক্ষিতে আজ ০৫ মে বেলা ১২ টায় জায়গাটি সরেজমিন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল। পুকুর ভরাটের বিষয়টি স্পষ্ট প্রমাণিত হওয়ায় পুকুর মালিক মো. দিদারুল আলমকে জরিমানা করা হয়। হাটহাজারী’কে পুকুরটি আগের অবস্থায় নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়। দশ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে পুকুরের ভরাট কাজটি বাস্তবায়নের অপরাধে মির্জাপুর ইউনিয়নের সাবেক মেম্বার ও প্যানেল চেয়ারম্যান আলী আহসানকে ৪০,০০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জানান, পুকুর বা জলাধার ভরাটের বিষয়ে প্রশাসনের অবস্থান খুবই কঠোর। পরিবেশের জন্য ঝুঁকি তৈরি করে হাটহাজারীতে কোন পুকুর বা জলাধার ভরাট করতে দেওয়া হবে না। এ বিষয়ে সকলের সচেতনতা জরুরি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়