Homeচট্টগ্রামচট্টগ্রামে যেভাবে ৫ যাত্রী অলৌকিকভাবে বেঁচে ফিরল

চট্টগ্রামে যেভাবে ৫ যাত্রী অলৌকিকভাবে বেঁচে ফিরল

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে লরির (লং ভ্যাকেল) নিচে পড়ে পিষ্ট হয়ে যায় একটি প্রাইভেট কার। তবে অলৌকিকভাবে বেঁচে যান প্রাইভেট কারের ৫ যাত্রী। তাদের মধ্যে ২ জন শিশুও ছিলেন।

শনিবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে,  ঢাকামুখী চলন্ত লং ভ্যাকেলের নিচে প্রাইভেট কার চাপা পড়েও প্রানে বেঁচে ফিরেছেন ৫ জন। গাড়ির মধ্যে থাকা ৩ জন পুরুষ ও ২ জন শিশু ছিল।। খবর পেয়ে হা্ইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ভ্যাকেলের নিচ থেকে রেকার দিয়ে কারটি উদ্ধার করে। কারটিতে ৩ জন পুরুষ ও ২ জন শিশু ছিল।

পুলিশ জানায়, আমরা দ্রুতগতিতে ঘটনাস্থলে পৌছেই উদ্ধারকাজ শুরু করি। ধারনা করছি, কারের মধ্যে থাকা সবাই উপুড় হয়ে শুয়ে পড়ে ছিল। তাই প্রাণে বেঁচে গেছে। মোটামুটি সবাই সুস্থ আছে। তারপরও আমরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়ে দিয়েছি।’তবে তাদের নাম পরিচয় জানাতে পারেনিনি তিনি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়