Homeমুল পাতাকোথায় আছেন শাকিবের প্রথম নায়িকা ইরিন জামান?

কোথায় আছেন শাকিবের প্রথম নায়িকা ইরিন জামান?

প্রাইম ভিশন ডেস্ক »

সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন অভিনেত্রী ইরিন জামান।

১৯৯৯ সালে মুক্তি পাওয়া সেই সিনেমাতে তার বিপরীতে ছিলেন শাকিব খান। এই ছবিটি শাকিব ও ইরিনা দুজনেরই প্রথম সিনেমা। এরপর শাকিব খান দেশের অন্যতম একজন নায়ক হয়ে উঠলেও ইরিন হারিয়ে গেছেন আড়ালে।

তথ্য পাওয়া যায়, সব মিলিয়ে আটটি ছবিতে নায়িকা হিসেবে কাজ করেছেন ইরিন। এ ছাড়া অনেক ছবিতে তিনি অভিনয় করেছেন পার্শ্বচরিত্রে।

গতকাল ২৫ আগস্ট ছিল এই নায়িকার জন্মদিন। এদিনে অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ইরিন জামান বর্তমানে আমেরিকায় বসবাস করছেন। সেখানেই সংসার করে যাচ্ছেন। আর কখনো তাকে সিনেমা দেখা যাবে কি না সেটি অনিশ্চিত।

অনেকেই জানেন নায়িকা ইরিন জামান ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী মৌসুমীর বোন। তাদের চেহারাতেও অনেক খানি মিল। মৌসুমী নিয়মিত অভিনয় করে যাচ্ছেন এখনো।

অভিনেত্রী হওয়ার আগে থেকেই ইরিন গান গাইতেন। মৌসুমী এবং ইরিনের মা রবীন্দ্রসংগীত গাইতেন। মায়ের হাতেই গানের হাতেখড়ি। মিক্সড অ্যালবামে ইরিন গানও গেয়েছেন।

তানভীর তারেকের কথা ও সুর এবং সংগীত পরিচালনায় ২০১৩ সালে একটি গান প্রকাশ হয়েছিল তার। ইরিনের একক অ্যালবামও প্রকাশ হয়েছে। অ্যালবামগুলোর নাম ‘মধুরাত’, ‘তোমায় দেখব ছুঁয়ে’, ‘চাইলে তুমি’ ।

এ ছাড়া অভিনয়ের পাশাপাশি ইরিন উপস্থাপনাও করতেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়