Homeখেলাধুলাবড় জয়ে সুপারফোরে বাংলাদেশ

বড় জয়ে সুপারফোরে বাংলাদেশ

প্রাইম ভিশন ডেস্ক »

হারলেই বিদায়, তাই পাহাড় সমান চাপ নিয়েই আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামতে হয় বাংলাদেশকে। এমন ম্যাচে একাদশসহ ব্যাটিং অর্ডারেও পরিবর্তন এলো। সেটাই যেন টনিকের মতো কাজ করলো। প্রথমে ব্যাট হাতে শাসন, মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তরা দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে দলকে এনে দিলেন বড় সংগ্রহ।

পরে বল হাতেও দাপট। বিশাল লক্ষ্যে আফগানরা চেষ্টা করলেও শরিফুল, তাসকিন, মিরাজদের বোলিংয়ের সামনে তা যথেষ্ট হলো না। দাপুটে জয়ে এশিয়া কাপে সুপার ফোরে খেলার আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ।

রোববার এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে লাহোরে আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে সুপার ফোরে খেলার আশা বেঁচে রইলো সাকিব আল হাসানের দলের। আফগানিস্তান তাদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হারলে লঙ্কানদের সঙ্গে শেষ চারে যাবে বাংলাদেশ। কিন্তু ওই ম্যাচে আফগানরা জিতলে এই গ্রুপের তিন দলেরই সমান ২ পয়েন্ট করে হবে। তখন রান রেটের হিসেবে দুই দল উঠবে সুপার ফোরে। বাংলাদেশকে এখন তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে।

টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ৩৩৪ রান তোলে বাংলাদেশ। ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে এটাই বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ, সব মিলিয়ে তৃতীয় সর্বোচ্চ। আফগানদের বিপক্ষে আগের সর্বোচ্চ ছিল ৩০৬ রান, ২০২২ সালে চট্টগ্রামে। তৃতীয় উইকেটে দ্বিতীয় সেরা জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে দেন ম্যাচসেরা মিরাজ ও শান্ত। শেষ দিকে মুশফিকুর রহিমের পর ক্যামিও ইনিংস খেলে তা আরও এগিয়ে নেন অধিনায়ক সাকিব। জবাবে ইব্রাহিম জাদরান, হাশতউল্লাহ শহিদিদের লড়াইয়ের পরও ৪৪.৩ ওভারে ২৪৫ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়