Homeএই মুহুর্তেপ্রায় ২ কেজি সোনাসহ বিমানবন্দরে সৌদি এয়ারলাইন্সের কেবিন ক্রু আটক

প্রায় ২ কেজি সোনাসহ বিমানবন্দরে সৌদি এয়ারলাইন্সের কেবিন ক্রু আটক

প্রাইম ভিশন ডেস্ক »

প্রায় ২ কেজি স্বর্ণসহ সৌদি এয়ারলাইন্সের এক ক্রু সদস্যকে আজ (২৯ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং কাস্টমস ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিরেক্টরেট (সিআইআইডি)-এর যৌথ অভিযানে ফ্লাইট অ্যাটেনডেন্ট রোকেয়া খাতুন (৪০) কে আটক করা হয়।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউল হক জানান, সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটটি (এসভি-৮০৪) রিয়াদ থেকে গতকাল রাত ১০টায় ঢাকায় অবতরণ করে।

গোপন তথ্যের ওপর ভিওি করে এপিবিএন, এনএসআই এবং কাস্টমসের যৌথ উপস্থিতিতে এসভি-৮০৪ ফ্লাইটের কেবিল ক্রু মিস রোকেয়া খাতুনকে কাস্টমস গ্রিন চ্যানেলে নিয়ে তল্লাশি করলে তার কাছ থেকে ১১টি স্বর্ণের বার, ৮টি স্বর্ণের চুরি এবং একটি স্বর্ণের চেইন পাওয়া যায়। যার আনুমানিক ওজন ১৯৭৯ গ্রাম। অভিযুক্তের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে,” বলেন এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউল হক।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়