Homeএই মুহুর্তেট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

প্রাইম ভিশন ডেস্ক »

নরসিংদীর শিবপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে মনোহরদী-শিবপুর-ইটাখোলা সড়কের শিবপুর পচাঁরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। তাদের মধ্যে একজন নারী রয়েছেন। প্রাথমিকভাবে কারও পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার ও দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশা ও ট্রাকটি জব্দে কাজ করছে ফায়ার সার্ভিসের দল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শিবপুর থেকে সিএনজিচালিত অটোরিকশাটি নারী-পুরুষসহ পাঁচজন যাত্রী নিয়ে মনোহরদীর দিকে যাচ্ছিল। পথে অটোরিকশাটি শিবপুর উপজেলার পঁচারবাড়ী পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। খবর পেয় শিবপুর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়