Homeএই মুহুর্তেইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে সৌদি

ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে সৌদি

প্রাইম ভিশন ডেস্ক »

ইরানের ওপর শনিবার (২৬ অক্টোবর) ভোররাতে ইসরায়েলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। ইসরায়েলের এ আগ্রাসনকে ইরানের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে রিয়াদ।

এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, স্থানীয় সময় শনিবার ভোরে যে হামলা করেছে ইসরায়েল- আমরা তার তীব্র নিন্দা জানাই। এ হামলার মাধ্যমে একইসঙ্গে তারা ইরানের আঞ্চলিক অখণ্ডতার গুরুতর লঙ্ঘন এবং প্রতিষ্ঠিত আন্তর্জাতিক নিয়ম ও আইনের পরিপন্থী কাজ করেছে। খবর আনাদোলুর।

মধ্যপ্রাচ্যে সংঘাতের ক্রমাগত বৃদ্ধি এবং সহিংসতার বিস্তারের বিরুদ্ধে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে সৌদি আরব। কারন, এ ধরনের পদক্ষেপ এ অঞ্চল এবং এখানকার জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি বলে সতর্ক করেছে ইসরায়েলকে।

সৌদি আরব সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং উত্তেজনা কমাতে সক্রিয় পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে চলমান সামরিক সংঘাতের পরিণতি সম্পর্কে সবাইকে সতর্ক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অবিলম্বে সবাইকে প্রদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় সৌদি।

ইসরায়েলি সেনাবাহিনী শনিবার বলেছে যে, আমরা ইসরায়েলে ১ অক্টোবর ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া হিসাবে ইরানের সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়