Homeএই মুহুর্তেখাগড়াছড়িতে সাংবাদিক প্রদীপ চৌধুরী গ্রেফতার

খাগড়াছড়িতে সাংবাদিক প্রদীপ চৌধুরী গ্রেফতার

প্রাইম ভিশন ডেস্ক »

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে জেলা শহরের মিলনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রদীপ চৌধুরীর বিরুদ্ধে হওয়া মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি দৈনিক সমকাল পত্রিকার খাগড়াছড়ি জেলা প্রতিনিধি।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের করা একটি মামলাসহ সদর থানার দুটি মামলার এজাহারভুক্ত আসামি প্রদীপ চৌধুরী। এ ছাড়া তার বিরুদ্ধে মানিকছড়ি ও পানছড়ি থানায় মামলা আছে। তাকে আজ শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে প্রদীপ চৌধুরীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন। সংগঠনটির সাধারণ সম্পাদক সৈকত চাকমা বলেন, প্রদীপ চৌধুরীর বিরুদ্ধে করা মামলাগুলো উদ্দেশ্যমূলক, সাজানো ও কল্পনাপ্রসূত। বিশেষ একটি মহল তার বিরুদ্ধে হয়রানিমূলক এসব মামলা করিয়েছিল। প্রদীপ চৌধুরীর দ্রুত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়