রবিবার, মে ৩১, ২০২৬
spot_img
Homeমুল পাতানতুন ভোটার ৪৯ লাখ, বাদ যাচ্ছে ১৫ লাখ মৃতের তথ্য

নতুন ভোটার ৪৯ লাখ, বাদ যাচ্ছে ১৫ লাখ মৃতের তথ্য

প্রাইম ভিশন ডেস্ক »

ভোটার তালিকা হালনাগাদে বাদ পড়া ও ২০২৬ সালের ১ জানুয়ারিতে যোগ্য হবেন এমন নতুন ভোটার মিলিয়ে ৪৯ লাখের মতো নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি বিদ্যমান ভোটার তালিকা থেকে বাদ যাবেন এমন ১৫ লাখের বেশি মৃত ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে। আজ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

গতকাল সোমবার হালনাগাদের তথ্য সংগ্রহের শেষ দিন ছিল। ইসি সচিব সারা দেশের তথ্য তুলে ধরে বলেন, সোমবার পর্যন্ত বাদ পড়াদের (অতীতে যারা ভোটার হতে পারেননি) মধ্যে ভোটার বৃদ্ধির হার ২ দশমিক ৪৪ শতাংশ ও নতুন ভোটার (যারা আগামী বছর ১ জানুয়ারি আঠারো বছর বা ভোটারযোগ্য হবেন) বৃদ্ধির হার ১ দশমিক ৪৫ শতাংশ। মোট ভোটার বৃদ্ধির হার ৩ দশমিক ৯ শতাংশ।

তিনি আরও বলেন, বিদ্যমান তালিকা থেকে মৃত ভোটার বাদ পড়েছেন ১৫ লাখ ২৩ হাজার, এর হার ১ দশমিক ৭৭ শতাংশ। যা সবশেষ ২০২২ সালের চেয়ে কম।

গত ২০ জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু করে নির্বাচন কমিশন। গতকাল সোমবার তথ্য সংগ্রহ শেষ হয়। এবারের ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে ৪৯ লাখের বেশি যুক্ত হলেও লক্ষ্য ছিল ৬১ লাখের কিছু বেশি।

আগামীকাল ৫ ফেব্রুয়ারি শুরু হবে ছবি তোলা, আঙুলে ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নেওয়ার কাজ, যা চলবে ১১ এপ্রিল পর্যন্ত।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়