Homeএই মুহুর্তেচসিকের অভিযানে অনুমোদনহীন পোস্টার-ব্যানার অপসারণ

চসিকের অভিযানে অনুমোদনহীন পোস্টার-ব্যানার অপসারণ

নগরের চকবাজার এলাকায় অনুমোদনহীন পোস্টার ও ব্যানার অপসারণ এবং সড়ক দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

অভিযানকালে সড়কের ওপর নির্মাণসামগ্রী রেখে ব্যবসা পরিচালনার অভিযোগে এক ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে সড়কে রাখা মালিকানাবিহীন প্রায় ১ হাজার ঘনফুট বালু ও কংকর জব্দ করা হয়েছে।

 

আজ চকবাজারের গুলজার মোড় ও প্যারেড কর্ণার এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবাইদা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

 

চসিক সূত্র জানায়, ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে পাওয়া অভিযোগের ভিত্তিতে প্যারেড কর্ণার এলাকায় অভিযান চালানো হয়। সেখানে সড়কের ওপর নির্মাণসামগ্রী রেখে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনার অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় সংশ্লিষ্ট এক ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি সড়কে রাখা মালিকানাবিহীন প্রায় ১ হাজার ঘনফুট বালু ও কংকর জব্দ করা হয়।

 

এছাড়া গুলজার মোড় এলাকার বিভিন্ন স্থানে সাঁটানো অনুমোদনহীন পোস্টার ও ব্যানার অপসারণ করা হয়।

 

জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখা, সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা এবং নগরের সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে চসিক।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়