Homeমুল পাতাবরবাদের টিজার নিয়ে যা বললেন বুবলী

বরবাদের টিজার নিয়ে যা বললেন বুবলী

প্রাইম ভিশন ডেস্ক »

গতকাল সন্ধ্যায় প্রকাশিত হয় ঈদুর ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা বরবাদ সিনেমার ১ মিনিট ৪৪ সেকেন্ডের টিজার। এতে শাকিবসহ যারা অভিনয় করেছেন তাদের চরিত্রের একটা ধারণা দিয়েছেন তরুণ পরিচালক মেহেদি হাসান।

টিজারে শাকিব খানকে দেখা গেছে ভয়ংকররুপে। যে শাকিব ইধিকার সব কিছু বরবাদ করতে পারেন। টিজারে নজর কেড়েছেন মিশা সওদাগর। চিন্তিত অবস্থায় দেখা গেছে তাকে। অ্যাডভোকেট চরিত্রে দেখা যাবে শহীদুজ্জামান সেলিমকে। টিজারে কলকাতার অভিনেতা যিশু সেনগুপ্তকেও দেখা গেছে।

শাকিব খানের এই সিনেমার নিয়ে কথা বলছেন অনেকেই। সামাজিক যোগাযোগা মাধ্যমে টিজারটি শেয়ার করে অনেকেই শাকিব খানের প্রশংসা করছেন। ‘বরবাদ’ ছবির টিজার নিয়ে কথা বলেছেন বুবলীও। তিনি বলেন, ‘শাকিব খান আমাদের বাংলাদেশ না, বাংলা ভাষাভাষী, আমাদের বাংলা ইন্ডাষ্ট্রির সবচেয়ে বড় মেগাস্টার। তিনি অনেক বছর ধরে কাজ করছেন। তাঁর “বরবাদ” ছবির টিজার বের হয়েছে। দেখলাম, সবকিছু তো বরবাদ হয়ে যাচ্ছে একদম, ভেঙেচুরে। অসাধারণ নির্মাণ, শাকিব খানের উপস্থাপন দুর্দান্ত। বরবাদ টিমের জন্য আমার মন থেকে শুভকামনা। আমার পক্ষ থেকে শাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা।’

‘বরবাদ’ ছবির টিজারে শাকিব খানের মুখে একটি সংলাপ ছিল, ‘আমি শুধু একটা জিনিসই ভাবি, নীতু শুধু আমার।’ ছবিতে নীতু চরিত্রে অভিনয় করেছেন ইধিকা পাল। ‘বরবাদ’-এর টিজারে শাকিবকে পাওয়া গেছে বেশ কয়েকটি ভিন্ন ভিন্ন লুকে। টিজার দেখে মনে করা হচ্ছে, প্রেম আর প্রতিশোধের গল্প হতে যাচ্ছে এটি। ‘বরবাদ’ প্রসঙ্গে শাকিব খান বলেছিলেন, ‘সিনেমাটি আমার সব সিনেমাকে ছাপিয়ে যাবে।’

‘বরবাদ’ টিজার শাকিব খানের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রকাশের পর ১৮ ঘণ্টায় ১৯ লাখের বেশি ভিউ হয়েছে। মন্তব্য এসেছে ২৭ হাজারের বেশি, রিঅ্যাকশন পড়েছে দেড় লাখের বেশি আর শেয়ার হয়েছে ১২ হাজারের বেশি। এর বাইরে পরিচালক এবং প্রযোজনা প্রতিষ্ঠানের ফেসবুক আইডি ও পেজ থেকে টিজার আপলোড করা হয়েছে। এসকে ফিল্মসের ইউটিউব থেকে টিজারের ভিউ আজ শুক্রবার দুপুর সাড়ে দেড়টা পর্যন্ত ১০ লাখ পার করেছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়