Homeএই মুহুর্তেসেনাবাহিনী প্রধানের কক্সবাজার পরিদর্শন

সেনাবাহিনী প্রধানের কক্সবাজার পরিদর্শন

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজার এরিয়া পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এসময় তিনি মেরিন ড্রাইভ রেইস-২০২৫ (সাইক্লিং প্রতিযোগিতা) এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ‘RIDE FOR GLORY’ শিরোনামে প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন এবং কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে এই আয়োজন করা হয়।

এই প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৬টি ক্যাটাগরিতে ২৬ জন নারী ও ৩৭৪ জন পুরুষসহ সর্বমোট ৪০০ জন দেশি-বিদেশি সাইকেলিস্ট অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে সেনা প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এই প্রতিযোগিতায় প্রফেশনাল (১৩-৪৪ বছর) ১১০ কিলোমিটার গ্রুপে নারী ও পুরুষদের মধ্যে সেরা বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন যথাক্রমে কর্পোরাল ফাতেমা খাতুন (বাংলাদেশ সেনাবাহিনী) ও মিজানুর রহমান। অ্যামেচার (১৩-৪৪ বছর) ৫৫ কিলোমিটার গ্রুপে নারী ও পুরুষদের মধ্যে সেরা বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন যথাক্রমে লউরা তুরিনি (ব্রাজিল) ও সৈয়দ মুবিন। এছাড়াও নারী-পুরুষ উভয় ক্যাটাগরির (১৩-৪৪ বছর বয়সী) প্রথম ১০ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের অভিজ্ঞ বিচারক মন্ডলী এই প্রতিযোগিতা আয়োজনে সার্বিক সহায়তা করেন। মেরিন ড্রাইভ রেইস-২০২৫ পর্যটন শহর হিসেবে কক্সবাজারের ইতিবাচক ভাবমূর্তি বৃদ্ধির পাশাপাশি সর্বসাধারণের মনোদৈহিক সুস্থতা বজায় রাখতে যথেষ্ট উৎসাহ ও সচেতনতা সৃষ্টি করেছে।

উল্লেখ্য, কক্সবাজার এরিয়া পরিদর্শনকালে গতকাল (২৭ ফেব্রুয়ারি) সেনাবাহিনী প্রধান ট্রাস্ট ব্যাংক কর্তৃক আয়োজিত ‘কর্পোরেট নাইট- ২০২৫’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংশ্লিষ্ট বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়