Homeমুল পাতারাজধানীতে আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড, চারজনের মৃত্যু

রাজধানীতে আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড, চারজনের মৃত্যু

প্রাইম ভিশন ডেস্ক »

রাজধানীর শাহজাদপুরের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিসের মিডিয়া শাখা জানিয়েছে, গুলশান থানাধীন শাহজাদপুরের সৌদিয়া আবাসিক হোটেলের ছয়তলা ভবনের দোতালায় দুপুর সোয়া ১২টার আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দুপুর ১টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ছয়তলার একটি বাথরুমের ভেতরে একজনের এবং সিড়ির গোড়ায় তিনজনের মরদেহ পাওয়া যায়।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়