বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
spot_img
Homeমুল পাতা ইরানের দুই শীর্ষ পরমাণু বিজ্ঞানী ও কমান্ডার হোসেইন সালামি নিহত

 ইরানের দুই শীর্ষ পরমাণু বিজ্ঞানী ও কমান্ডার হোসেইন সালামি নিহত

প্রাইম ভিশন ডেস্ক »

ইসরায়েলি হামলায় নিহত দুই জ্যেষ্ঠ পরমাণু বিজ্ঞানীর নাম প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।

তাদের একজন হলেন, ফেরেয়দুন আব্বাসি। মি. আব্বাসি ইরানের পারমাণবিক শক্তি সংস্থা, এইওআই-এর সাবেক প্রধান। ইরানের পারমাণবিক স্থাপনা দায়িত্বে আছে এইওআই।

মি. আব্বাসিকে ২০১০ সালে একবার হত্যার চেষ্টা হয়েছিল। সেই দফায় বেঁচে যান তিনি।

ইসরায়েলের হামলায় নিহত অপর বিজ্ঞানীর নাম মোহাম্মদ মেহেদী তেহরানচি। তিনি তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের সভাপতি।

ইরানের ইসলামি রেভ্যুলেশনারি গার্ড কোর এর (আইআরজিসি) প্রধান কার্যালয়ে ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বাহিনীটির কমান্ডার হোসেইন সালামি।

শুক্রবার ভোরের ওই হামলায় নিহত ইরানি কর্মকর্তাদের মধ্যে তিনিই সম্ভবত জ্যেষ্ঠ পদাধিকারী।

ইরানের পারমাণবিক ও সামরিক কর্মসূচিতে জড়িত থাকার জন্য ২০০০ সাল থেকে মি. সালামির ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।

সালামি ১৯৮০ সালে ইরান-ইরাক যুদ্ধের সময় প্রথম রেভল্যুশনারি গার্ডে যোগ দেন।

বাহিনীতে তার নেতৃত্বের সময়কালেই গত বছর ইরান ইসরায়েলের উপর প্রথমবারের মতো সরাসরি সামরিক আক্রমণ চালায়।

৩০০ টিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছিল ওই হামলায়।

ইসরায়েলের সাথে ক্রমশ উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে একদিন আগেই মি. সালামি মন্তব্য করেছিলেন, ইরান “যেকোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত”।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়