শুক্রবার, মে ১, ২০২৬
spot_img
Homeমুল পাতামুজিববাদীরা গোপালগঞ্জ ও মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে, আমরা আবারও পুনরুদ্ধার করব: নাহিদ ইসলাম

মুজিববাদীরা গোপালগঞ্জ ও মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে, আমরা আবারও পুনরুদ্ধার করব: নাহিদ ইসলাম

প্রাইম ভিশন ডেস্ক »

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মুজিববাদীরা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে, গোপালগঞ্জকেও কলুষিত করেছে। সেই গোপালগঞ্জকে আমরা আবারও পুনরুদ্ধার করব, আবার সমুন্নত করব।

আজ বুধবার (১৬ জুলাই) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

সমাবেশে বক্তব্যে তিনি বলেন, ‘ আজকে বাধা না দেওয়া হলে, ভয় ও আতঙ্ক তৈরি না করা হলে, গোপালগঞ্জের সাধারণ জনতা এখানে লোকে লোকারণ্য করে ফেলত। আমরা গোপালগঞ্জের নাম বদলাতে আসিনি, আমরা এসেছি ভবিষ্যৎ বাংলাদেশ—এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জের মানুষের অধিকার যাতে রক্ষা করা হয়, সেই প্রতিশ্রুতি দিতে।

‘মুজিববাদীরা আজকে বাধা দিয়েছে। আজকে আবারও বাধা দেওয়া হয়েছে। দ্বিগুণ গতিতে এর জবাব আমরা দেব, ইনশাল্লাহ’, যোগ করেন তিনি।

গোপালগঞ্জে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলাম, ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা।

এনসিপি নেতারা সমাবেশে পৌঁছানোর কিছুক্ষণ আগেই সমাবেশস্থলে ভাঙচুর চালানো হয়। অভিযোগ উঠেছে, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন।

আজ বুধবার (১৬ জুলাই) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় আয়োজিত সমাবেশের মঞ্চে এই হামলা চালানো হয় বলে জানানো হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও এনসিপি সূত্রে জানা গেছে, সমাবেশের মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক, চেয়ার ভাঙচুরসহ উপস্থিত এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করা হয়।

এর আগে, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ‘মার্চ টু গোপালগঞ্জ’কে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে হামলা ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য এবং ইউএনও’র গাড়িচালক আহত হয়েছেন।

শহরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও এপিবিএনের অতিরিক্ত সদস্য।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়