Homeমুল পাতাওমানে বিদ্যুৎস্পৃষ্টে ফটিকছড়ির যুবকের মৃত্যু

ওমানে বিদ্যুৎস্পৃষ্টে ফটিকছড়ির যুবকের মৃত্যু

প্রাইম ভিশন ডেস্ক »

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে বিদ্যুৎস্পৃষ্টে ফটিকছড়ি পৌরসভার বাসিন্দা মুহাম্মদ এনামের (৪০) মৃত্যু হয়েছে। তিনি পৌরসভার ৬নং ওয়ার্ডের হাদি বাপের বাড়ির মৃত জাগির হোসেনের ছেলে।

মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত এনাম এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক ছিলেন। গত জানুয়ারি মাসে তিনি দেশ এসেছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ওমানের সালালা নামক স্থানে একটি রেস্টুরেন্টে এসির কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন এনাম। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়