Homeচট্টগ্রামচবির হীরকজয়ন্তী উদযাপন উপলক্ষে এলামনাইদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চবির হীরকজয়ন্তী উদযাপন উপলক্ষে এলামনাইদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ৬০ বছর পূর্তিতে হীরকজয়ন্তী উদযাপন উপলক্ষে বিভিন্ন ব্যাচ প্রতিনিধি ও এলামনাইদের সঙ্গে এক মতবিনিময় সভা শনিবার (৭ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম নগরস্থ এপোলো শপিং সেন্টারের ক্লাব ৩১-এ অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন চবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান, মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও অর্জনকে স্মরণীয় করে রাখতে হীরকজয়ন্তী উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ৬০ বছরের পথচলা, শিক্ষা-গবেষণায় অবদান এবং ভবিষ্যৎ অগ্রযাত্রাকে সামনে রেখে উৎসবটি যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপনের বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরা হয়।

সভায় মাননীয় উপাচার্য হীরকজয়ন্তী উদযাপনকে সফল ও অর্থবহ করতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত অংশগ্রহণ, সহযোগিতা এবং কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সব পক্ষের অংশগ্রহণের মাধ্যমে এ আয়োজনকে স্মরণীয় করে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন মাননীয় উপাচার্য। মাননীয় উপ-উপাচার্যদ্বয় বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানান এবং সকলের সহযোগিতা কামনা করেন।

ক্লাব-৩১ এর সাধারণ সম্পাদক সৈয়দ নাসিরুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিজিসি ট্রাস্ট ইউভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া, ১০ম ব্যাচের নুর নবী ইমরান, ১১তম ব্যাচের রোকসানা ইসলাম রীতা, ১৩তম ব্যাচের কামরুল হাসান হারুন, ৮ম ব্যাচের ফরিদ আহমেদ, ১৪তম ব্যাচের সাইফুদ্দিন আহমেদ সাকি, ১৫তম ব্যাচের মনজুরুল আহসান বাবুল, ১৮তম ব্যাচের শফিকুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন সৈয়দ মোদাচ্ছের, দাউদ আব্দুল্লাহ লিটন, এস এ মজুমদার সোহেল, নাসরিন ইসলাম, আবদুল্লাহ জহির, অসীম দাস, আমান চৌধুরী, আমজাদ হোসেন, নূর হোসেন নিজামী, হানিফা নাজিব হেনা, মোঃ জহিরুল আলম (সমাজতত্ত্ব) প্রমুখ। এসময় এলামনাইরা তাদের মতামত তুলে ধরেন এবং সহযোগিতার আশ্বাস দেন। সভায় বিভিন্ন ব্যাচের প্রতিনিধি ও এলামনাইগন উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়