Homeএই মুহুর্তেট্রেনের ভাড়া বাড়ানো বিষয়ে যা বললেন মন্ত্রী

ট্রেনের ভাড়া বাড়ানো বিষয়ে যা বললেন মন্ত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

জ্বালানি তেলের দাম বাড়লেও ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। পাশাপাশি আগামী ডিসেম্বরের মধ্যে টঙ্গী থেকে জয়দেবপুর জংশন পর্যন্ত ডাবল লেনটি চালু করা হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে টঙ্গী-গাজীপুর রুটে চলমান ডাবল লাইনের কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন রেলমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘নৌপথ এবং সড়কপথে পরিবহনের ভাড়া নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে সমন্বয় করা হলেও তেলের দাম বৃদ্ধির কারণে ট্রেনের ভাড়া বাড়ানোর এখনো সিদ্ধান্ত হয়নি। তবে এনিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।’এ সময় তার সঙ্গে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) মো. কামরুল ইসলাম, ডাবল লেন প্রকল্পের পরিচালক নাজনীন আরা কেয়া, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক নাসরীন পারভীন ও এনডিসি মো. মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।

ডাবল লেন প্রকল্পের পরিচালক নাজনীন আরা কেয়া জানান, ২০১৯ সালের ডিসেম্বরে ঢাকার কমলাপুর থেকে জয়দেবপুর জংশন পর্যন্ত রেলপথ ফোর লেনে উন্নীত করার কার্যক্রম শুরু হয়েছে। কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত ৩০ কিলোমিটার এবং টঙ্গী থেকে জয়দেবপুর জংশন পর্যন্ত ১২ কিলোমিটার পথ রয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত রেলপথের ডাবল লেনটি চালু করা হবে।

ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকন কল্পতরু ডাবল লাইনের কার্যক্রম বাস্তবায়ন করছে। এর ব্যয় ধরা হয়ছে প্রায় ১৩০০ কোটি টাকা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়