প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রাম ম্যাক্স হাসপাতাল এর উদ্যেগে পার্শ্বকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন শীর্ষক এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রেডিসন ব্লু হোটেলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এ সময় বক্তাগণ জটিল হৃদরোগীদের অভাবনীয় চিকিৎসাসেবা প্রদানে ম্যাক্স হাসপাতালের অবদানের প্রশংসা করেন।
এ বৈজ্ঞানিক সেমিনারে প্রফেসর ডা. শিব শংকর সাহার সভাপতিত্বে অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা থেকে আগত প্রখ্যাত হৃদরোগ চিকিৎসক প্রফেসর ডা. আফজালুর রহমান।
পরবর্তীতে সেমিনারে হৃদরোগ চিকিৎসায় ম্যাক্স হাসপাতালের সাফল্য তুলে ধরেন প্রফেসর ডা. এম. এ. রউফ এবং হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলী খান তার স্বাগত বক্তব্যের মাধ্যমে বিভিন্ন জটিল এবং বয়স্ক রোগীদের হৃদরোগ চিকিৎসায় যে সাফল্য পেয়েছেন তা তুলে ধরেন।

এছাড়াও বিশিষ্ট হৃদরোগ চিকিৎসক প্রফেসর ডা. এম. এ. রউফ, চট্টগ্রাম মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. আশীষ দে, ডা. এস. কে. মল্লিক, প্রফেসর ডা. আবু তারেক ইকবাল এবং ডা. বিপ্লব ভট্টাচার্য সহ বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞগণ তাদের অভিজ্ঞতা এবং সাফল্য তুলে ধরেন।
এ সেমিনারে প্রায় ৩০০জন কার্ডিওলজিস্ট উপস্থিত ছিলেন। উপস্থিত চিকিৎসকগণ এবং গণ্যমান্য ব্যক্তিগণ ম্যাক্স হাসপাতালের ভূয়সী প্রশংসা করেন। উক্ত বৈজ্ঞানিক সেমিনারের পরে সঙ্গীতানুষ্ঠান এবং র্যাফেল ড্র এর মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।


