শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img
Homeখেলাধুলাক্রিকেটতেল নেই, গ্যাস আছে, সেটা দিয়েই কাজ চালাতে হবে: সাকিব

তেল নেই, গ্যাস আছে, সেটা দিয়েই কাজ চালাতে হবে: সাকিব

প্রাইম ভিশন ডেস্ক »

আর কয়েকদিন পরই শুরু হবে এশিয়া কাপ। এই আসরের জন্য পরিকল্পনা সাজাতে ব্যস্ত সময় কাটাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এরই ফাঁকে আজ এশিয়া কাপ প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন টি-২০ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

এশিয়া কাপের ফাইনাল খেলাটা বাংলাদেশের জন্য কঠিন হবে উল্লেখ করে অধিনায়কের বাস্তবসম্মত প্রত্যাশা, আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপের দুই ম্যাচ জয়। সাকিব বলেন, ফাইনাল আমাদের জন্য কঠিন।

তিনি আরো বলেন, বাস্তবতা বিবেচনায় আমরা যদি দুইটা ম্যাচ ভালো করতে পারি, বা আগের দুই বছর যেমন ক্রিকেট খেলেছি বা শেষ কয়েকটা সিরিজ খেলছি, তাতে উন্নতির ছাপ রাখতে পারলে সেটা এ টুর্নামেন্টে আমাদের জন্য অর্জন।

ইনজুরির কারণে ছিটকে গেছেন লিটন কুমার দাস। নুরুল হাসান সোহানও শঙ্কায়। দলে নেই ভালোমানের হার্ডহিটার। প্রশ্ন উঠছে, টি-২০ ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপে কতোটা ভালো করতে পারবে বাংলাদেশ?

এ প্রসঙ্গে সাকিব বলেন, এখন আমার কাছে তেল নেই, তেল দিয়ে কী করতে পারি সেটা চিন্তা করে লাভ নেই। আমার কাছে আছে গ্যাস। গ্যাস দিয়ে কী কী করা যাবে সেটা বোঝা গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের শক্তিমত্তার সঠিক ব্যবহার করতে পারি, আমি বিশ্বাস করি আমরা ভালো দল।

বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ এ টি-২০ তারকা আরো বলেন, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য অর্জন হবে নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা ব্যবহার করা ও ধারাবাহিক দলে পরিণত হওয়া।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়