সোমবার, জুন ১৫, ২০২৬
spot_img
Homeসংবাদনতুন রাজা চার্লস

নতুন রাজা চার্লস

প্রাইম ভিশন ডেস্ক »

নিয়ম অনুযায়ী, রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর মুহূর্ত থেকে ব্রিটিশ সিংহাসনের দায়িত্বভার বর্তেছে তার বড় সন্তান চার্লসের ওপর। এখন থেকে তিনিই যুক্তরাজ্যের রাজতন্ত্রের প্রধান, পরিচিত হতে পারেন রাজা তৃতীয় চার্লস হিসেবে। তবে তিনি চাইলে চার্লস ফিলিপ আর্থার জর্জ নামের যে কোনো একটিও বেছে নিতে পারেন।

এছাড়া তার স্ত্রী ক্যামিলার জন্যও নতুন পদবী বরাদ্দ হয়েছে। তিনি পরিচিত হবেন কুইন কনসোর্ট হিসেবে। সাধারণত রাজা বা শাসকের স্ত্রীর ক্ষেত্রে এ পদবীটি ব্যবহার করা হয়।

তবে রানীর মৃত্যুর সঙ্গে সঙ্গে চার্লস রাজা হয়ে গেলেও তার ছেলে প্রিন্স উইলিয়াম স্বয়ংক্রিয়ভাবেই প্রিন্স অব ওয়েলস হচ্ছেন না। আপাতত তিনি তার বাবার ডিউক অব কর্নওয়াল পদবীটি পাবেন। তার স্ত্রী ক্যাথেরিন পরিচিত হবেন ডাচেস অব কর্নওয়াল নামে।

মায়ের মৃত্যুর প্রথম ২৪ ঘণ্টার মধ্যেই চার্লসকে আনুষ্ঠানিকভাবে রাজা ঘোষণা করা হবে। লন্ডনের সেন্ট জেমস প্যালেসে অ্যাকসেশন কাউন্সিলের সদস্যদের সামনে তাকে দায়িত্ব দেয়া হবে।

১৯৪৮ সালের ১৪ নভেম্বর রানী দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ দম্পতির ঘরে জন্ম নেন রাজা চার্লস। জন্ম থেকেই রাজকুমার হিসেবে মর্যাদাপ্রাপ্ত ছিলেন তিনি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়