Wednesday, July 1, 2026
spot_img
Homeচট্টগ্রামচলতি মাসে চট্টগ্রাম নগরে ডেঙ্গুতে ৬ মৃত্যু

চলতি মাসে চট্টগ্রাম নগরে ডেঙ্গুতে ৬ মৃত্যু

প্রাইম ভিশন ডেস্ক »

চটগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মিফতাহুল জান্নাত (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে নগরের বেসরকারি পার্কভিউ হাসপাতালে আইসিইউতে মারা যায়। এ নিয়ে চলতি মাসে চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যু হলো।

আজ ভোরে পার্কভিউ হাসপাতালে শিশু মিফতাহুল জান্নাত মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে শিশুটিকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল।
এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৩ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এরমধ্যে শিশু মিফতাহুল জান্নাত মারা যান। এ নিয়ে চট্টগ্রামে চলতি বছরে আজকে পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫৩৫ জন। এরমধ্যে মৃত্যুবরণ করেছেন ৬ জন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়