বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
spot_img
Homeক্যাম্পাসআইআইইউসিতে ক্যারিয়ার ফেয়ার

আইআইইউসিতে ক্যারিয়ার ফেয়ার

প্রাইম ভিশন ডেস্ক »

দেশের প্রাচীন ও সুপরিচিত সফটওয়্যার কোম্পানী ‘লিডস কর্পোরেশন’ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর সবুজ ক্যাম্পাসে হাজির হয়েছিলো আকর্ষণীয় জব ফেয়ার নিয়ে। উক্ত আয়োজনে আরও ছিলো ‘ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট ফর সিএসই স্টুডেন্টস : ইন্ডাস্ট্রি পারসপেক্টিভ’ এবং ‘ব্লকচেইন’ ও বিষয়ভিত্তিক ক্যারিয়ার সেমিনার।

সকাল ১১টায় পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের কোলাবোরেশান ও প্লেসমেন্ট সেন্টারের পরিচালক  ড.শহিদুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আইআইইউসি’র ট্রেজারার এবং ভিসি ইনচার্জ প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসেবে ছিলেন আইআইইউসি’র বিওটি ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দীন মুহাম্মদ, আইআইইউসি’র রেজিস্ট্রার এ.এফ.এম. আকতারুজ্জামান কায়সার, লিডস কর্পোরেশনের এমডি এবং সিইও শেখ আব্দুল ওয়াহেদ, ফ্যাকাল্টি অফ সায়েন্সের ডিন ড.শামীমুল হক এবং ডিপার্টমেন্ট অফ সিএসই এর চেয়ারম্যান ড. আব্দুল কাদের মাসুম মহোদয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি আইআইইউসি’র ট্রেজারার এবং ভিসি ইনচার্জ প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির তার বক্তব্যে বলেন, “বিশ্বের উন্নতশিক্ষার দেশগুলোতে ইন্ডাস্ট্রির সাথে ইউনিভার্সিটির সম্পর্ক শক্তিশালী। ফলে এই পারস্পরিক সম্পর্কে উভয়পক্ষই উপকৃত হয়। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা লিডস কর্পোরেশনের মতো স্বনামধন্য ইন্ডাস্ট্রিগুলোর সাথে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে পারি”। তিনি আই আই ইউ সি ক্যাম্পাসে আসার জন্য লিডস কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আইআইইউসি’র বিওটি ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দীন মুহাম্মদ বলেন, “লিডসের মতো স্বনামধন্য সফটওয়্যার কোম্পানীর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর আমাদের  বিশ্ববিদ্যালয় ও কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট কে আরও একধাপ এগিয়ে নিয়ে গেলো”।

অনুষ্ঠানের সম্মানিত অতিথি এবং উক্ত ক্যারিয়ার ফেয়ার এর অন্যতম আকর্ষণ লিডস কর্পোরেশনের এমডি এবং সিইও শেখ আব্দুল ওয়াহেদ তার আলোচনায় ক্যারিয়ার গঠন এবং টেক কোম্পানীতে ইন্টারভিউ ফেসিং এর ব্যাপারে মুল্যবান বক্তব্য প্রদান করেন এবং আইআইইউসির শিক্ষার্থী দের ব্যাপারে মন্তব্য জানিয়ে বলেন, “আইআইইউসি’র গ্রেজুয়েট যখন আমাদের কাছে সিভি প্লেস করে, আমরা ধরে নেই সে নিশ্চয় একজন যোগ্য ক্যান্ডিডেট”।

অনুষ্ঠানে লিডস কর্পোরেশনের জেনারেল ম্যানেজার এস এম সাইফুর রাহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার সামসুল হক, এজিএম খান সাদাত আনোয়ার, সিনিয়র ম্যানেজার চৌধুরী মহিবুল হাসান, ডেপুটি ম্যানেজার জাহিদ হোসাইন, এক্সিকিউটিভ মোঃ এস এম আজমাইন সহ অনেক শিক্ষক, কর্মকর্তা এবং প্রায় চার শতাধিক ছাত্রছাত্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কোলাবোরেশান এবং প্লেসমেন্ট সেন্টার কর্তৃক আয়োজিত এবং আইআইইউসি ডাটা সাইন্স রিসার্চ গ্রুপ এর টেকনিক্যাল সাপোর্টে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে লিডস কর্পোরেশন ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পাদনের মাধ্যমে অনুষ্ঠানের ইতি হয়। এতে আইআইইউসির শতশত শিক্ষার্থীর ফ্রেশ গ্রেজুয়েট হিসেবে কর্মসংস্থানের  সম্ভাবনার দ্বার উন্মোচন হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়