রবিবার, মে ১০, ২০২৬
spot_img
Homeচট্টগ্রামপলোগ্রাউন্ডের জনসভা মঞ্চে পৌঁছেছেন শেখ হাসিনা

পলোগ্রাউন্ডের জনসভা মঞ্চে পৌঁছেছেন শেখ হাসিনা

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত জনসভার মঞ্চে আসন গ্রহণ করেছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (৪ ডিসেম্বর) বিকাল সোয়া ৩টায় তিনি মঞ্চে ওঠেন। প্রধানমন্ত্রী উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে মিছিল-স্লোগানে মুখর হয়ে উঠে পুরো জনসভাস্থল।

সভামঞ্চে আরও উপস্থিত হয়েছেন শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ প্রমুখ ।

জনসভা মঞ্চে উঠে চট্টগ্রামের ২৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দোয়া মোনাজাত শেষে মঞ্চে আসন গ্রহণ করেন শেখ হাসিনা।

চট্টগ্রাম নগর উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করছেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। জনসভা সঞ্চালনা করছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়