রবিবার, মে ১০, ২০২৬
spot_img
Homeমুল পাতাওমরাহর ভিসা নিবন্ধনে বাংলাদেশসহ ৫ দেশের জন্য নতুন নিয়ম

ওমরাহর ভিসা নিবন্ধনে বাংলাদেশসহ ৫ দেশের জন্য নতুন নিয়ম

প্রাইম ভিশন ডেস্ক »

ওমরাহর ভিসা নিবন্ধনের ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাজ্যসহ পাঁচটি দেশের জন্য নতুন নিয়ম চালু করার ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। অনলাইনে ওমরাহর ভিসার জন্য এসব দেশ থেকে আসা ব্যক্তিদের আঙুলের ছাপ যুক্ত করতে হবে বলে জানানো হয়েছে। এই পাঁচ দেশ হলো—বাংলাদেশ, যুক্তরাজ্য, তিউনিসিয়া, কুয়েত ও মালয়েশিয়া।

সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে গতকাল শনিবার এ তথ্য জানানো হয়েছে। হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলছে, এ নিয়ম চালু করার লক্ষ্য হলো—সৌদি আরবের বন্দরগুলোর মাধ্যমে যারা ওমরাহ পালন করতে আসছেন, তাদের সফরকে সহজ করা। এ ছাড়া হজযাত্রীদের ডিজিটাল সুবিধা বাড়াতেও এ নিয়ম চালু করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, যারা ওমরাহর ভিসা নিবন্ধনের জন্য আঙুলের ছাপ দিতে চান, তাদের অবশ্যই (সৌদি ভিসা বায়ো) আবেদন ফরম ডাউনলোড করতে হবে। এরপর ভিসার ধরন বেছে নিতে হবে। পরিচয় যাচাই করার জন্য পাসপোর্ট স্ক্যানে চাপ দিতে হবে। এরপর সামনের ক্যামেরা দিয়ে মুখমণ্ডলের সম্পূর্ণ ছবি তুলতে হবে। ছবিটি পাসপোর্টে থাকা নিজের ছবির সঙ্গে মিলতে হবে। এরপর ক্যামেরার মাধ্যমে ১০টি আঙুলের ছাপ দিতে হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়