প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামের বোয়ালখালীতে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৫ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে আরকান মহাসড়কের বোয়ালখালীর রায়খালী এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বোয়ালখালী ছেড়ে যাওয়া একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। ঘটনাস্থলে অটোরিকশার চালকসহ অপর চার যাত্রী ঘটনাস্থলেই মারা যায়।
এ সময় বাসের চালক জাগের হোসেনকে স্থানীয় জনসাধারণ ধরে পুলিশের হাতে তুলে দেয়।
বাসটি নেত্রকোনা জেলা থেকে বোয়ালখালীর হাওলা দরবার শরীফে এসেছিল। চলে যাওয়ার পথে আরকান সড়কের রায়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


