Homeচট্টগ্রামচট্টগ্রামে টায়ারের গোডাউনে আগুন, ট্রেন চলাচল বন্ধ

চট্টগ্রামে টায়ারের গোডাউনে আগুন, ট্রেন চলাচল বন্ধ

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট এলাকায় টায়ারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণের কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট। আজ শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রচন্ড ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা।

চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার স্টেশন অফিসার কফিল উদ্দিনজানান, দুপুর ১২.টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট। সেখানে টায়ারের গোডাউন ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এখনও জানা যায়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়