Homeএই মুহুর্তে৭৯ কেন্দ্রে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদান

৭৯ কেন্দ্রে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদান

প্রাইম ভিশন ডেস্ক »

সারাদেশের ৭৯ কেন্দ্রে এ বছর হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা দেওয়া হবে। শনিবার এসব কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা দেওয়ার নির্ধারিত কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে ঢাকা জেলা ছাড়া দেশের ৬৩ জেলার সিভিল সার্জনের অফিস।

এছাড়াও রয়েছে— ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদার ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, ফুলবাড়িয়ার সরকারি কর্মচারী হাসপাতাল, রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, বাংলাদেশ সচিবালয় ক্লিনিক, ঢাকা ক্যান্টনমেন্টের সম্মিলিত সামরিক হাসপাতাল, গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল।

হজযাত্রীরা এছাড়াও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ার ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল, দিনাজপুরের ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালেও স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিতে পারবেন।

চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

হজযাত্রীদের নিবন্ধন এরই মধ্যে শেষ হয়েছে। চলতি বছর মোট এক লাখ ২০ হাজার ৪৯১ জন নিবন্ধিত হয়েছেন। হজ ফ্লাইট আগামী ২১ মে থেকে শুরু হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়