প্রাইম ভিশন ডেস্ক »
উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষক সমিতির আন্দোলনের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন স্পোর্টস সায়েন্স বিভাগের শিক্ষার্থীরা। সেশনজটমুক্ত ডিপার্টমেন্ট, একাডেমিক ক্যালেন্ডার ও স্থায়ী ক্লাসরুমের দাবিতে তারা বিক্ষোভ করছেন। একদিকে শিক্ষকদের একপক্ষের আন্দোলন। এবার শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছে।
বুধবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। চবি উপাচার্য ও শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. শিরীণ আখতার আন্দোলনস্থলে এসে লিখিত আশ্বাস না দেওয়া পর্যন্ত এ অবস্থান চলমান থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত (২টা ২০ মিনিট) অবস্থান কর্মসূচি চলমান ছিল।


