Homeচট্টগ্রামযে কারণে বন্ধ চট্টগ্রামে ৪ হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার

যে কারণে বন্ধ চট্টগ্রামে ৪ হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার

প্রাইম ভিশন ডেস্ক »

নগরের চারটি প্রতিষ্ঠানের সেবা সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়। শনিবার (২০ জানুয়ারি) জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরীর নেতৃত্বে একটি টিম নগরের বিভিন্ন হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করে অনিয়ম পাওয়ায় এ নির্দেশনা দেন।

জানা যায়, লাইসেন্স ও পর্যাপ্ত পরিবেশ না থাকায় অগ্রণী ডায়াগনস্টিক সেন্টারে কার্যক্রম সাময়িক বন্ধ রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়। এছাড়া সেবা ডেন্টাল অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারে ডিপ্লোমাধারী ফিজিওথেরাপিস্ট না থাকায় ওই প্রতিষ্ঠানটিও বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।

অন্যদিকে বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি ন্যাশনাল চক্ষু হাসপাতাল ও নিউ চান্দের আলো হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নামে দুটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান দুটিকে ২৪ ঘণ্টার মধ্যে কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়