Homeচট্টগ্রামচট্টগ্রাম জুনিয়র চেম্বারের নতুন প্রেসিডেন্ট ইসমাইল মুন্না

চট্টগ্রাম জুনিয়র চেম্বারের নতুন প্রেসিডেন্ট ইসমাইল মুন্না

প্রাইম ভিশন ডেস্ক »

তরুণ প্রফেশনাল ও উদ্যোক্তাদের সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রামের নতুন প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইসমাইল মুন্না ও আশরাফ বান্টি।

শনিবার (৯ মার্চ) রাতে চট্টগ্রামের পাঁচতারকা হোটেল র‌্যাডিসন ব্লু বে ভিউর মেজবান হলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রেসিডেন্টের কাছে চেইন হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দিন।

জেসিআইয়ের অন্য পদে নির্বাচিতরা হলেন আইপিএলপি রাজু আহমেদ, নির্বাহী সহসভাপতি আয়াজ ইসলাম চৌধুরী ও ইশতিয়াক আলম চৌধুরী, সহসভাপতি জুনায়েদ আহমেদ রাহাত, সাইহান হাসনাত, ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান হাসান ওভী ও শাহাব উদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ মোহাম্মদ মঈন উদ্দিন নাহিদ, জেনারেল লিগ্যাল কাউন্সিল গোলাম সারওয়ার চৌধুরী, লোকাল ট্রেনিং কমিশনার মুনতাসির আল মাহমুদ, পরিচালক নিযুক্ত হয়েছেন সাদাফ রহমান, ডা. জুয়েল রহমান, ফারিয়া আকবর রিয়া, ইমন বড়ুয়া, শাহেদ আলী, কায়সার হামিদ ফরহাদ, তৈয়বীর রহমান জাওয়াদ, শাহনেওয়াজ শিপন, আল আমিন মেহরাজ বাপ্পী, মোরশেদ হাসান, আশরাফ হোসেন, সাদ বিন মুস্তাফিজ প্রমুখ।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়