প্রাইম ভিশন ডেস্ক »
মিয়ানমারের অভ্যন্তরে চলা সংঘাতের জেরে আবারও নতুন করে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ২৯ জন পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তাদেরকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার (১১ মার্চ) দুপুরে তারা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১১ বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধীনস্থ জামছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর অংথাপায়া ক্যাম্প থেকে এসব বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে।


