প্রাইম ভিশন ডেস্ক »
বোয়ালখালীতে বালুবাহী ডাম্পার ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মিজানুর রহমান ও দেলোয়ার হোসেন নামে দুজন নিহত হয়েছেন।
আজ সোমবার ভোরে আরাকান সড়কের রায়খালীর পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লালখান বাজার এলাকা থেকে অটোরিকশা করে গোমদণ্ডি ফুলতল মাছের আড়তে আসছিলেন ব্যবসায়ী মিজানুর রহমান। আরকান সড়কের রায়খালীর পুল এলাকায় ট্রাকের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে দুজন প্রাণ হারান।
নিহত দেলোয়ার চাঁদপুর জেলার বেরকোঠা ৯নং ওয়ার্ড আয়াত আলী মেম্বারের বাড়ির মকবুল হোসেনের ছেলে এবং মিজানুর রহমান লালখান বাজার মতিঝর্ণা দামপাড়া এলাকার মো. আবদুস সাত্তারের ছেলে। দেলোয়ার পেশায় একজন সিএনজি অটোরিক্সাচালক ও মিজান পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন।


