বুধবার, মে ১৩, ২০২৬
spot_img
Homeচট্টগ্রামপ্রতিপক্ষের গুলিতে বাপ-ছেলে নিহত

প্রতিপক্ষের গুলিতে বাপ-ছেলে নিহত

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারের রামু উপজেলায় মিয়ানমার থেকে পাচার হয়ে আসা গরুর চালানকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে বাপ-ছেলে নিহত হয়েছে। দুই ডাকাত গ্রুপের বিরোধের জেরে তারা নিহত হয়।

নিহতরা হলেন উপজেলা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে জাফর আলম এবং তার ছেলে মো. সেলিম।

রবিবার (২১ এপ্রিল) রাত ১ টার দিকে রামুর গর্জনিয়া ইউনিয়নের উত্তর থোয়াইংগাকাটা মৌলভীরঘোনা এলাকার নজরুল ইসলামের চায়ের দোকানের সামনে গোলাগুলির এ ঘটনা ঘটে। রামু থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি মো. আবু তাহের দেওয়ান।

জানা গেছে, রবিবার রাতে শাহীন ডাকাত গ্রুপের ১৪-১৫ জন চোরাচালানের গরু পার করার জন্য ঘটনাস্থলে উপস্থিত হন। ওখানে আবছার ডাকাত গ্রুপের ২০-২২ জন দেশীয় অস্ত্র ও বন্দুক গিয়ে অতর্কিত হামলা চালায়। এতে শাহীন গ্রুপের মো. সেলিম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। সেলিমের পিতা জাফর আলম ছেলেকে উদ্ধারে এগিয়ে গেলে তাকেও মারধর এবং গুলি করা হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি মো. আবু তাহের দেওয়ান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়